নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশকিছু পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। রবিবার (২৪ মে) ভবেরচর হাইওয়ে পুলিশ এ পরামর্শ দেওয়া হয়।
ভবেরচর হাইওয়ে অফিসার ইনচার্জ মো: শাহ কামাল আকন্দ বলেন গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স রয়েছে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়ন থাকবে আমরা ইতিমধ্যে মহাসড়কে গরুর গাড়ি বেশি তাই প্রতিনিয়ত ডিউটি করছি আশা করা যায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়িতে গিয়ে ঈদ করতে পারবে তিনি আরো বলেন যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকুন। কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে খবর দিন বা ৯৯৯-এ কল করুন। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণে সতর্ক থাকুন।