লামায় সিএনজি দূর্ঘটনার চালক নিহত এবং আহত ৫

Date: 2026-05-24
news-banner

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক জামাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন যাত্রী আহত হয়েছেন মর্মে জানা যায়। 

রোববার (২৪ মে) বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা যায়, বিকেল তিনটার দিকে চকরিয়ার জিদ্দাবাজার সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি লামার উদ্দেশে রওনা হয়। পথে ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়,এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় চালকসহ পাঁচ যাত্রী আহত হন।পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা চলছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments