ফেনীতে তাঁতি দল নেতা সারোয়ার জাহান শ্রাবণ ও তার ভাই আবদুলের বিরুদ্ধে কুয়েতে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্তরা। ৩ নভেম্বর মঙ্গলবার বিকালে ফেনী শহরের মেজ্জান ডাইন রেস্টুরেন্টের তৃতীয় তলায় তারা এ সংবাদ করেন।
তারা অভিযোগ করেন শ্রাবণ ও তার ভাই আবদুল কুয়েতে লোক পাঠানোর কথা বলে সাত ব্যক্তি থেকে ২০২৫ সালে ১৯ লাখ ৫৫হাজার টাকা নেন। এর মধ্যে ৮৫ হাজার টাকা ক্ষতিগ্রস্তদেরকে ফেরৎ দেন। বাকী টাকা প্রতিমাসে ৫০ হাজার টাকা করে দিবেন বলে সময় ক্ষ্যাপন করতে থাকে।
দলীয় নেতাদের মাধ্যমেও বিষয়টি সমাধান করার চেষ্টা করে তারা ব্যর্থ হন। নিরুপায় হয়ে তারা প্রতিকার চেয়ে শ্রাবণ ও তার ভাই আবদুলের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
এসময় ভুক্তভোগীদের পক্ষে সমন্বয়ক মো. মইনুল ইসলাম শাহী, ক্ষতিগ্রস্ত মো. আজাদ, মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তানবীর আহমেদ, আবু হেলাল ও জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।