নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ খোরশেদা বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার একটি আভিযানিক দল উপজেলার কাদিয়াল গ্রামস্থ আসামির নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মোছাঃ খোরশেদা বেগম পত্নীতলা উপজেলার কাদিয়াল গ্রামের মৃত খয়বর আলীর মেয়ে এবং মোঃ আলম হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি টিম ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে খোরশেদা বেগমকে তার বসতবাড়ি থেকে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় পত্নীতলা থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।