হাটহাজারী উপজেলা জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুব সংগঠক নুরুল কবির তালুকদার।
জাতীয় যুব কাউন্সিল গঠন, কাঠামো, কার্যপদ্ধতি ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর সংশোধিত বিধিমালা, এস.আর.ও. নং ২৩১-আইন/২০২৬ অনুযায়ী গঠিত উপজেলা মনোনয়ন কমিটিতে তাকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
যুব সংগঠক হিসেবে নুরুল কবির তালুকদারের এ মনোনয়নকে তার সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
এ মনোনয়নের মাধ্যমে হাটহাজারী উপজেলায় যুব কাউন্সিলের কার্যক্রম ও যুব উন্নয়নমূলক উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।