পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর পত্নীতলা থানা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) দুপুরে পত্নীতলা থানাধীন শালডাঙ্গা গোপীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. পঙ্কজ দেবনাথ (২১), পিতা- ননীগোপাল দেবনাথ, সাং- মানিকুরা সরদারপাড়া, থানা- সাপাহার, জেলা- নওগাঁ।
২. সাগর দেবনাথ (২১), পিতা- অখিল দেবনাথ, সাং- কুটুইলহাট নয়াপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল শালডাঙ্গা গোপীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।