সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।
ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহ তৃণমূলের সাধারণ ভোটারদের সাথে কথা বলে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে।
নেতা কর্মি ও সাধারণ ভোটারদের মতে দাউদুল ইসলাম মিনার পূর্বে চেয়ারম্যান থাকার সুবাধে তৃণমূলের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে, তাছাড়া বিগত আওয়ামীলীগ সরকারের আমলে শত মামলা হামলার পরেও মাঠ ছাড়েননি। কর্মিদের সব সময় আগলে রেখেছেন এবং আন্দোলন সংগ্রামে অগ্রগন্য ভূমিকা পালন করেছেন।
একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা ও ফেনী জেলা যুবদলের ২ কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। জেলা ছাত্রদলের সাবেক সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
রাজনীতি ও জনপ্রতিনিধির বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে গণমানুষের সেবা করেছেন।
তিনি বক্তারমুন্সি ফাজিল ডিগ্রী মাদ্রাসার ২ বারের সহ-সভাপতি, বক্তারমুন্সি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উপদেষ্টা, উত্তর মঙ্গলকান্দি আলী আজম জামে মসজিদের সভাপতি, আকিলপুর জামে মসজিদের উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
দাউদুল ইসলাম মিনারের সাথে আলোচনাকালে তিনি বলেন, আমি মঙ্গলকান্দি ইউনিয়ন বাসীর জন্য সব সময় নিবেদিত হয়ে কাজ করেছি। বিগত দিনে আন্দোলন সংগ্রাম সহ সকল দু:সময়ে কর্মিদের মনোবল চাঙ্গা রেখেছি। ইউনিয়নবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে জনগনের জন্যই কাজ করবো। এই মঙ্গলকান্দি ইউনিয়ন কে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।