বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণাঃ পূর্বধলার ভবের বাজারে ময়মনসিংহ থেকে আসা নেত্রকোণাগামী লাইট বিহীন পিকাপের ধাক্কায় জয় রবিদাস (১৭) নামের ২০২৩ ব্যাচের এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। ২৪শে জুন শনিবার রাত ৮.২০ মিনিটে এ ঘটনা ঘটে।
উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কিসমত বারেঙ্গা গ্রামের মকুল রবিদাসের ছেলে জয় রবিদাস (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪শে জুন রাত ৮ টার দিকে বিদ্যুৎ চলে যায়, ভবের বাজার পুরো অন্ধকার ছিল, রাস্তা পার হওয়ার সময় লাইট বিহীন দ্রুতগামী পিকাপ ভ্যানটি জয় রবি দাসেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে জয় রবি দাসের মৃত্যুতে পরিবার সহ গ্রামের সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া বয়ে এসেছে। ২৫শে জুন দুপুর ১২.৩০ মিনিটে জয় রবি দাসের দাহ সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল-মামুন শহিদ, ইউপি সদস্য আব্দুল আওয়াল, জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ গ্রামবাসী।
হাইওয়ে পুলিশ জানান, ট্রাকটি আটক করা যায়নি, নিহতের পরিবার কোন মামলা করেনি তাই নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।