কুমিল্লায় উল্টো রথযাত্রা উৎসব ২৭জুন

Date: 2023-06-27
news-banner



তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। ২৭ জুন (১১আষাঢ়), মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার আয়োজনে কুমিল্লার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।

তদুপলক্ষে  কুমিল্লা মহেশাঙ্গণ @ ঈশ্বর পাঠশালায় দুপুরবেলা ২:০০ ঘটিকায় উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন করবেন পশ্চিম ত্রিপুরা আগরতলা সদস্য ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এর মহারাজা ত্রিপুরা শ্রী প্রদ্যুত বিক্রম কিশোর দেববর্মন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু এবং বিশেষ অতিথি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসীন বাহার সূচনা, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ও কুসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র (১) হাবিবুর আল আমিন সাদী এবং প্রধান আলোচক শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন কুমিল্লার প্রধান উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী, গীতা পাঠ করবেন ইসকন কুমিল্লার সহ-সভাপতি শ্রীমান ভদ্র নিমাই দাস ব্রহ্মচারী এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন জগন্নাথদেবের মন্দির ইসকন কুমিল্লার উপদেষ্টা পরিষদের সদস্য কুমিল্লা জেলা জিপি সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ ও জগন্নাথদেবের মন্দির ইসকন কুমিল্লার উপদেষ্টা পরিষদের সদস্য স্বপন কুমার ঘোষ এবং স্বাগত বক্তব্য রাখবেন জগন্নাথদেবের মন্দির ইসকন কুমিল্লার উপদেষ্টা পরিষদের সদস্য ডা: পরিমল চন্দ্র দেবনাথ (প্রাণ বলদেব দাস)। এতে সভাপতিত্ব করবেন- শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন কুমিল্লার সভাপতি শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী। 

Leave Your Comments