মুকসুদপুর দিস্তাইলে রাতে ঘরে ঢুকে হামলা ও মারপিট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মামুন
Date: 2023-06-27
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নে রাতের আধারে ঘরে ঢুকে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের দিস্তাইল গ্রামের শাহাবুদ্দিন খন্দকারের পুত্র মামুন খন্দকারের ঘরের জানালা ভেঙে গত ১৮ জুন রবিবার রাত ৩ ঘটিকায় ঘরে ঢুকে মামুন সহ তার স্ত্রী তানিয়াকে এলোপাথারী ভাবে মারপিট ও কুপিয়ে জখম করে। এসময় ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত মামুন ও তার স্ত্রী তানিয়াকে প্রথমে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় তানিয়ার একটি হাত ভেঙে যায় এবং মামুনের অবস্থা আশংকা জনক হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে মামুনের পিতা বাদী হয়ে গত ২০ জুন একই গ্রামের ২১ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ৩০, তারিখঃ ২০ জুন ২০২৩।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি আবু বক্কার মিয়া জানান, উক্ত ঘটনায় মুকসুদপুর থানায় একটি মামলা হয়েছে আসামীরা কয়েকজন গোপালগঞ্জ কোর্ট থেকে জামিনে রয়েছে, বাকীদের গ্রেফতারের চেস্টা চলছে।