কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

Date: 2023-06-28
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাপুলিশের অভিযানে আছকির আলী নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ভোরে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আছকির উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।

থানা সূত্রে জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় এএসআই তপন দেব ও তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শরীফপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বাঘজুর থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকির আলীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক বলেন, পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments