মুকসুদপুর প্রভাকরদী গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ রথযাত্রা অনুষ্ঠিত
Date: 2023-06-29
মুকসুদপুর প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
আজ ২৭ জুন বুধবার বিকাল ৩ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে, আনন্দমুখর পরিবেশে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী গ্রামের আখড়াবাড়ীতে এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রভাকরদি নারায়ণ মন্দির হতে শুরু হয়ে বিশ্বরোড হয়ে প্রভাকরদি আখড়া বাড়িতে গিয়ে শেষ হয়েছে। শোভাযাত্রায় অসংখ্য সনাতন হিন্দুধর্মানুসারি জগন্নাথ ভক্ত অংশগ্রহণ করেণ। এসময় মুকসুদপুর পৌর সভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ অন্যান্ন স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বী জগন্নাথ ভক্ত বাবু শংকর সাহা বলেন জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়।