প্রাথমিকের ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত রাইয়ান

 

নিজস্ব প্রতিবেদক:

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) কোটায় বৃত্তি পেয়েছে রাইয়ান বিন মামুন। সে রাজধানী ঢাকার লালবাগ থানাধীন জগৎ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। চলতি বছর রাইয়ান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। সে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত জগৎ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শ্রেণিকক্ষে পড়ালেখায় বরাবরই সে ভালো ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোসাম্মৎ নাসরিন মাহমুদা জানান, “সে অত্যন্ত মনোযোগী ও অনুগত শিক্ষার্থী। তার এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত।” নিজের এই সাফল্যের বিষয়ে রাইয়ান জানায়, “আমি শিক্ষকদের নিয়মিত নির্দেশনা মেনে পড়াশোনা করেছি। ভবিষ্যতে বড় হয়ে আমি একজন ভালো মানুষ হতে চাই এবং দেশ ও মানুষের সেবা করতে চাই।” তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়ার আবেদন জানায় এই শিশু শিক্ষার্থী।

 

রাইয়ানের বাবা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকতা এবং মা রাবেয়া আক্তার শিক্ষকতা পেশায় রয়েছেন। ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা-মা জানান, “রাইয়ান বাসায় নিয়মিত পড়াশোনা করত। তার এই ফলাফলের পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশী।

 

উলেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ (১২ জুলাই) রবিবার দুপুর ১২ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। পরীক্ষার ফলাফল উদ্ভোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।