ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রঃ)-এর স্মৃতিবিজড়িত পূণ্যভূমি বাগেরহাটে সফর করতে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী ৫ই নভেম্বর (বৃহস্পতিবার) তাঁর এই ঝটিকা সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করবেন এবং হযরত খানজাহান আলী (রঃ)-এর মাজার শরীফ জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাগেরহাট জেলাজুড়ে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের জোয়ার বইছে।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে স্মরণীয় করে রাখতে এবং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে স্থানীয় প্রশাসন ও দলীয় তরফ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাগেরহাট শহর ও এর আশপাশের সড়কগুলো সুসজ্জিত করা হচ্ছে।
চিতলমারী উপজেলা যুবদলের অভিনন্দন
প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চিতলমারী উপজেলা যুবদল। এক বার্তায় চিতলমারী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জয় বলেন, "হযরত খানজাহান আলীর (রঃ) পূর্ণভূমিতে দেশের জনপ্রিয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন বাগেরহাটবাসীর জন্য এক বিশাল গৌরবের বিষয়। আমরা চিতলমারী উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।"
সফর উপলক্ষ্যে বাগেরহাটে রাষ্ট্রীয় নিরাপত্তার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও নেতাকর্মীদের সার্বিক নির্দেশনা প্রদান করা হয়েছে।