সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের লিংক রোডের মেরিন সিটি কমিউনিটি সেন্টারের সামনে রেললাইন পার হওয়ার পর মোটরসাইকেল আরোহী আলী আহমদ কোম্পানির ওপর হঠাৎ বৈদ্যুতিক তার পড়ে। এতে গুরুতর আহত হয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, তিনি কক্সবাজার বাস টার্মিনাল থেকে সিএনজিযোগে পানিরছড়ার দিকে যাচ্ছিলেন। পথে লিংক রোড অতিক্রম করার পর রেললাইনের সিগন্যালে আটকে পড়েন। এ সময় তাঁর সিএনজির ঠিক সামনে একটি মোটরসাইকেল ছিল।
ট্রেন চলে যাওয়ার পর সিগন্যাল ছেড়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। মোটরসাইকেলটি রেললাইন পার হয়ে গতি বাড়ানোর আগেই হঠাৎ একটি বৈদ্যুতিক তার আরোহীর ওপর পড়ে। এতে মোটরসাইকেলসহ তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার আকস্মিকতায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী জানান, নিহত আলী আহমদ কোম্পানি প্যান্ট-শার্ট পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে লিংক রোড থেকে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন। ঝুলে থাকা বৈদ্যুতিক তারের কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।