দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের বাইরে থেকে সকল প্রকারের পণ্য আমদানিকারকরা এই খাতুনগঞ্জে ব্যবসা করে থাকেন মূলত সকল প্রকারের পণ্যের মজুদ হয় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখান থেকে চট্টগ্রাম বিভাগ সহ দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পাইকারি নিয়ে যায় খুচরা ব্যবসায়ীরা। অনেকেই বলে থাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাস্টার মাইন্ডের লোকজন এখানে ব্যবসা করে। আবার অনেকেই বলে সিন্ডিকেট তৈরীর কারখানা হল পাইকারি বাজার খাতুনগঞ্জ এখান থেকেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সকল প্রকারের পণ্যের দাম উঠানামা করায়।
রমজানের প্রস্তুতি হিসেবে সকল প্রকারের পণ্য মজুদ করা হয়ে গেছে এখানে। ব্যবসায়ীরা তাদের পণ্য আমদানি করে ইতিমধ্যে গুদামজাত করে ফেলেছেন। আবার অনেক পণ্য এখনো আসার পথে রয়েছে আবার অনেক ব্যবসায়ী নতুন করে ব্যাংকে এল সি করেছেন পণ্য আনার জন্য। ব্যবসায়ীরা বার্তা বিচিত্রা কে বলেন রমজানের কিছুদিন আগে থেকে ব্যবসায়ীরা সকল পণ্য গুদামজাত শুরু করেন এরপর এখান থেকে জেলার বিভিন্ন জায়গায় চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে থাকে এখানকার ব্যবসায়ীরা। ২০২৭ সালের রমজান শুরু হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সেই লক্ষ্য নিয়ে পাইকারি ব্যবসায়ীরা যতটুকু সময় আছে রমজানের আগেই তাদের পণ্য মজুদ করে রাখতে চাই যাতে রমজানের ১০ থেকে ১৫ দিন আগে বিভিন্ন জেলায় সমস্ত মালামাল খুচরা পর্যায়ে পৌঁছে যায়।
আমদানি কারকরা বলছেন সকল পণ্য বুকিং থেকে শুরু করে গুদামে আসা পর্যন্ত দেড় থেকে দুই মাস সময় লাগে আবার অনেক সময় বন্ধ থেকে পণ্যচার করতে গেলেও সময়ের প্রয়োজন হয় তাই রমজান শুরুর তিন মাস আগে থেকেই আমদানিকৃত পণ্যগুলো গুদামজাত করার জন্য প্রস্তুতি নিতে থাকে ব্যবসায়ীরা। তবে রমজান শুরু হওয়ার আগে থেকেই অনেক পণ্যের দাম ইতিমধ্যে বেড়ে গেছে বলেও ব্যবসায়ীরা জানান তাদের তথ্যমতে জানা যায় সরকারের বিভিন্ন পর্যায়ে বিদ্যুৎ গ্যাস সহ অনেক কিছুই দাম বেড়ে গেছে তাই পরিবহন খরচ অনেকটা বেড়ে যাওয়ার কারণে এর প্রভাব পড়েছে সকল পণ্যের উপর। খাতুনগঞ্জের আড়তদার মোহাম্মদ খোরশেদ আলম বার্তা বিচিত্রাকে বলেন আগামী রমজানে পণ্যের দামের উপর অতিরিক্ত প্রভাব পরার সম্ভাবনা খুব বেশি তার কারণ হিসেবে তিনি বলেন সরকারের বিভিন্ন খাতে অতিরিক্ত খরচ পরিবহন খরচ বৃদ্ধি সহ ানামুখী সমস্যার কারণে সকল পণ্যের উপর দাম বেড়ে যাবে এটা নিশ্চিত।
জেলা প্রশাসন সূত্র জানায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা যাতে পণ্যের অতিরিক্ত দাম নিতে না পারে তার জন্য মনিটরিং সেল গঠন করা হবে বিশেষ করে রমজান উপলক্ষে। তাদের রশিদ অনুযায়ী দাম নিতে হবে পণ্যের তবে কেউ অতিরিক্ত দাম নিলে তার জন্য জেল জরিমানা এবং সকল প্রকারের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বার্তা বিচিত্রা কে বলেন আমরা ইতিমধ্যেই খাতুনগঞ্জের বাজার মনিটরিং করা শুরু করে দিয়েছি। ব্যবসায়ীরা যাতে অনৈতিকভাবে কোন পণ্যের দাম নির্ধারণ করতে না পারে তার দিকে নজর রাখতে আলাদা টিম গঠন করে দিয়েছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে।
ভোক্তাদের অভিযোগ মূলত খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সকল প্রকারের পণ্যের প্রতি অতিরিক্ত দাম নির্ধারণ করে দেয় যাতে খুচরা পর্যায়ে এটার প্রভাব পড়ে। তারা অতিরিক্ত লাভের আশায় সিন্ডিকেট তৈরি করে ব্যবসা নিয়ন্ত্রণ করছে খাতুনগঞ্জের অবৈধ ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের মনিটরিং যথাযথ নয় বলে ভোক্তারা অভিযোগ করেন। তাদের মতে জেলা প্রশাসনের মনিটরিং টিম একদিন পর্যবেক্ষণ করতে গেলে মাঠে আরেক দিন যায় না এতে ব্যবসায়ীদের জরিমানা পুষিয়ে নিতে তারা আবারও পণ্যের প্রতি দাম বাড়িয়ে দেয়। প্রতিনিয়ত মনিটারিং ব্যবস্থা মজবুত করলে ব্যবসায়ীরা যেমন ইচ্ছা তেমন করতে পারবে না বলেও ভোক্তারা বলেন। মজুদদারদের নির্দিষ্ট পরিমাণ পণ্য মজুদ করার বিষয়টি জেলা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। অনেক ব্যবসায়ী খাতুনগঞ্জ ছাড়াও বাইরের অনেক জায়গায় গুদামজাত করে পণ্য। জেলা প্রশাসনের মনিটরিং টিমকে অবৈধ গুদাম গুলার খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিতে হবে।