সাংবাদিকতা একটি মহান, দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। এ পেশায় আসতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কারণ সাংবাদিকতা শুধু পরিচয়পত্র বহন কিংবা সংবাদ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
একজন সাংবাদিকের মধ্যে সততা, সাহসিকতা, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও আত্মসম্মানবোধ থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিজের আর্থিক সক্ষমতাও থাকা প্রয়োজন, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে অনৈতিকভাবে নির্ভরশীল হতে না হয়।
সাংবাদিকতা পেশায় টিকে থাকতে হলে নিজের যোগ্যতা, মেধা ও দক্ষতার ওপর নির্ভর করতে হবে। কারও অনুগ্রহ কিংবা ব্যক্তিস্বার্থের কাছে পেশাগত নীতি বিসর্জন দেওয়া যাবে না।
মনে রাখতে হবে, সাংবাদিকতা কোনো চাঁদাবাজি কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার নয়। সাংবাদিকতা হলো সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি মহান দায়িত্ব।
তাই যারা সাংবাদিকতা পেশায় আসতে চান, তাদের প্রতি আহ্বান—প্রথমে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করুন, তারপর পেশাগত সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা চর্চায় আত্মনিয়োগ করুন।
শামীম শাহরিয়ার
সহকারী সম্পাদক, দৈনিক ঐশী বাংলা।