রবিবার (১৫ নভেম্বর) দীঘিনালায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা সাংবাদিক ইউনিটির সদস্যবৃন্দ, দীঘিনালা উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দি। সাধারন সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম এবং উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: সোহেল রানাসহ আরো অন্যন্য নেতৃবৃন্দু। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালা সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, বিজ্ঞাপনদাতা এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
অনুষ্ঠানে শেষে বক্তারা বলেন, আগামীর প্রতিটি দিন হোক সাফল্য, সম্ভাবনা ও নতুন অর্জনের। কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমেই দীঘিনালার উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ের সংবাদ আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোরের চেতনার ২৮ বছরের এই নতুন পথচলা আরও বেশি গতিশীল ও সফল হোক—এই কামনা করা হয়।