সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বরেয়া মৌজায় ১০০ ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দলিল ও নামজারি খতিয়ান হস্তান্তর করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ২টায় উপজেলার চিংড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে এসব দলিল ও খতিয়ান তুলে দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া মৌজার ১০০ ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দলিল ও নামজারি খতিয়ান হস্তান্তর করা হয়।
এ সময় ওই জনপদের কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ, বিভিন্ন ক্লাবের জন্য খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসক কাউসার আজিজ চিংড়িখালী বৈরাগীরচক মাঠে বৃক্ষরোপণ করেন।