শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কুঁড়ি উৎসব ২০২৬’। “আজকের কুঁড়ি, আগামীীর ফুল”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের অধ্যক্ষ এম. মামুনুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রতিটি শিশুই এক একটি সম্ভাবনার আলো। তাদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা দিলে তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি মনযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-মন্ডলী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ। শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ এক আনন্দমুখর পারিবারিক পরিবেশে পরিণত হয়।
“অগ্রসরদের পাশে সদা সরব…”-এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এই কুঁড়ি উৎসবে শিক্ষার্থীদের পরিবেশনা ও আনন্দঘন মুহূর্তগুলো উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক উপহার তুলে দেন স্কুলের শিক্ষকরা।