বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে জাতীয় বীচ ভলিবল প্রতিযোগিতা ২০২৬ আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত কক্সবাজারের ডলফিন বীচে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রথমবারেরমতো জাতীয় বীচ ভলিবল টুর্নামেন্ট ২০২৬-এ অংশগ্রহণের প্রাক্কালে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার ্ হাসান মো. শওকত আলী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর ভলিবল (পুরুষ ও মহিলা) দলের খেলোয়াড়বৃন্দ। সাক্ষাতের সময় চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার চট্টগ্রাম মহানগর ভলিবল টিমকে অনুপ্রেরণা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী বিপিএমসহ বীচ ভলিবল টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সদস্যগন এবং পুরুষ ও নারী টিমের ম্যানেজার, কোচ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।