চট্টগ্রাম মহানগরীর যানবাহন চলাচলে গতি আনতে নির্মিত ওয়াসিম এলিবেভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ খরচ বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে এতে ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
এতে প্রকল্পটিতে মোট ব্যয় হবে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। কাজের শুরুতে এর মূল্য নির্মাণ খরচ ধরা হয়েছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। মুক্তির তুলনায় এখন পর্যন্ত খরচ বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১১১ টাকা।
এক্সপ্রেস ওয়ের বিভিন্ন জায়গায় রেম্প নির্মাণ ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন খাতে খরচ বেড়ে যাওয়ায় প্রকল্পটির খরচ বৃদ্ধি পেয়েছে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানাই কাজের গতি হিসেবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নয়টি রেম সহ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে বলেও সিডিএ কর্তৃপক্ষ আশা করেন। গত ১২ নভেম্বর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রকল্প ব্যয় বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
জানা যায় নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা সী বিচ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউ ১ প্যাকেজের আওতায় এই নির্মাণ খরত বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সি ডি এ। সিডিআর বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো লালখান বাজার থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা পর্যন্ত দ্রুত যোগাযোগ স্থাপন করা নগরীর সাথে। এ প্রকল্পের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইপিজেড দক্ষিণ চট্টগ্রাম এবং শিল্পাঞ্চল গুলোর সঙ্গে যোগাযোগ সহজ করা হয়েছে।
প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় ১৬ দশমিক ৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৬.৫ মিটার। এটি চট্টগ্রামের প্রথম চার লাইন বিশিষ্ট উড়াল সড়ক হিসেবে নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালের জুলাই মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদ এর নির্বাহী কমিটির অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক নির্মাণ খরচ ধরা হয়েছিল ২৭২৪ কোটি ৪ লাখ টাকা। এখন পর্যন্ত প্রকল্পটির খরচ বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১১১ টাকা। কিন্তু ভূমি অধিগ্রহণ নকশা পরিবর্তন ও বিভিন্ন খরচের মাত্রা বেড়ে যাওয়ায় এর নির্মাণ খরচ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায় হোসেন বার্তা বিচিত্রাকে বলেন প্রকল্পের কিছু কিছু জায়গায় নকশা পরিবর্তন করার কারণে নির্মাণ খরচ বাড়াতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ তবে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরে প্রকল্পের অন্যান্য র্যাম্প হল চালু হলে এ এলেভেটেড এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য সবদিক দিয়ে উন্মুক্ত করে দেয়া হবে।