যারা স্বাধীনতা বিরোধীতা করছে তাদের তালিকা তৈরিতে আইন পাশ করা হয়েছে ......মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Date: 2022-11-10
news-banner


পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলিয়াছেন , স্বাধীনতা যুদ্ধে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতা বিরোধিতা করছে তাদের তালিকা তৈরির জন্য আইন পাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, কিভাবে তালিকা প্রস্তুত করা হবে তার জন্য বিধিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। বিধিমালা তৈরি হওয়ার পর এর কার্যক্রম শুরু হবে।
 বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ , সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , সহ বিভিন্ন
শ্রেণিপেশার জনসাধারণ বৃন্দ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

Leave Your Comments