হরিপুরে বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন কমিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Date: 2022-11-10
news-banner



গোলাম রব্বানী
হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি। 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়   বাংলাদেশ লেবার ফেডারেশন এর  আয়োজনে হরিপুর উপজেলায় ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  দোয়া ও আলোচনা   সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া ও আলোচনা সভায় আলোচনা সভা সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল ফেডারেশন হরিপুর উপজেলা শাখা, সঞ্চালয়নায় ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম,  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত   ছিলেন, মোঃ আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গিয়াসউদ্দিন সহ-সম্পাদক ন্যাশনাল ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, ইমারত শ্রমিক ইউনিয়নের  নেতৃবৃন্দ, রিক্সা ভ্যান শ্রমিক কমিটির সভাপতি / সম্পাদক সহ অন্যান্য  উপজেলার ন্যাশনাল ফেডারেশন কমিটির সকল নেতৃবৃন্দ। 

উপস্থিত বক্তৃতাগণ বলেন,শ্রমিকদের ঐক্য ছাড়া শ্রমিক অধিকার আদায় সম্ভব না। বাংলাদেশ  ন্যাশনাল ফেডারেশন কমিটি সারা বাংলাদেশের শ্রমিক  বিপদে আপদে পাশে দাড়ায়। ভবিষ্যৎও শ্রমিক ভাই দের পাশে থাকবে।

Leave Your Comments