নাপিতখালীর বটতলীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার শুভ উদ্বোধন।

Date: 2022-11-10
news-banner


রিয়াজ উদ্দিনঃ
সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিসেবা নিয়ে ঈদগাও উপজেলার নাপিতখালীর ইসলামপুর ইউনিয়নে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৬৬৪তম আউটলেট শাখার শুভ উদ্বোধন হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে নাপিতখালী বটতলী বাজারে জহির আহমদ জহির কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকাল ৮.০০ ঘটিকার সময় পবিত্র খতমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত উক্ত আউটলেটের উদ্ভোধনের সূচনা ঘটে।
ঈদগাঁও ইসলামাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ  ইলিয়াছের সভাপতিত্বে উক্ত অনুষ্টান সম্পাদিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ ঈদগাঁও শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাফর আলম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমার চেয়ারম্যান আবুল কালাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান, বটতলী বাজার আউটলেট শাখার এজেন্ট জাকের হোসেন, বটতলী বাজার আউটলেটের আউটলেট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিঃ ঈদগাঁও শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাফর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমার চেয়ারম্যান আবুল কালাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান, বটতলী বাজার আউটলেট শাখার এজেন্ট জাকের হোসেন, বটতলী বাজার আউটলেটের আউটলেট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন আউটলেট শাখা সহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দেন। 
তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

সারাদেশের ন্যায় ঈদগাঁও শাখার আওতাধীন বটতলী বাজার আউটলেট শাখা শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগন যেখানে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সেখানে এ ব্যাংকের আউটলেট শাখা স্থাপন করা হবে
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক বটতলী বাজার আউটলেট শাখা আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভুমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে বক্তারা এ ব্যাংকের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।

Leave Your Comments