কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বিভিন্নস্থানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোড ও রবিরবাজার রোডসহ বিভিন্ন জায়গার বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারের বিসমিল্লাহ ষ্টোরকে ৪ হাজার টাকা, কুলাউড়া রোডের দুর্জয় ষ্টোরকে ৪ হাজার টাকা ও রবিরবাজার রোডের ডায়মন্ড বেকারীকে ৮ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
সহকারী পরিচালক মো: আল-আমিন জানান নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান চলমান থাকবে।
অভিযানে র্যাব-৯ এর সদস্যরা সহযোগিতা করে।