সুজন মাহমুদ :( চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) তারিফুজ্জামান এএসআই (নিঃ) সানোয়ার রহমান, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন মদনা গ্রামস্থ মদনা গেটপাড়ার জনৈক জাহাঙ্গীর, পিতা-মোঃ মুলাম হোসেন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে অদ্য ১০.১১.২০২২ খ্রিঃ সময় ১০:৪৫ ঘটিকার সময় নিষিদ্ধ ৪৬ পিচ ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেল সহ ধৃত আসামী ১. মোঃ হযরত আলী (৪৫), পিতা-মৃত লোকমান বিশ্বাস, সাং-সুলতানপুর (দক্ষিণপাড়া), থানা- দর্শনা, জেলা- চুয়াডাংগা এর হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীসহ এক জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।