রিয়াজ উদ্দিনঃ
আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু নেতৃত্বে একঝাঁক মুজিব সৈনিক (যুবলীগ কর্মী) নিয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৮.৩০ ঘটিকার সময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু জানান, প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটিয়ে রাজনীতির মাঠে নিজেদের শক্তি-সামর্থ্যরে জানান দিতে চায় বর্তমান ক্ষমতাসীন দলের আমার প্রিয় সংগঠনটি। পরশ-নিখিল ভাইয়ের দিক নির্দেশনায় আমরা সদর উপজেলার আওয়াতাধীন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সদর উপজেলার সকল নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আগামী ১১ নভেম্বর সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশের সফলতা ও সার্থকতা কামনা করছি
সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো জানান, ‘যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। আজ যে সময়ে দাঁড়িয়ে যুবলীগের নেতাকর্মীরা আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করছে, সেই মুহূর্তে বিএনপি-জামায়াত স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করছে। চারিদিকে নাগিনীরা ফেলছে বিষাক্ত নিশ্বাস। সেই প্রেক্ষাপটে সুবর্ণজয়ন্তী উদযাপন।