ঝালকাঠিতে মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Date: 2022-11-12
news-banner



আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি  ::  ঝালকাঠিতে মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ননী বণিক (৪০) নামের এক যুবক নিহত হয়েছে।  আজ শনিবার ১২ ই নভেম্বর সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশায় এ ঘটনা ঘটে।

নিহত ননী বণিক ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার রামচন্দ্র বণিকের ছেলে তিনি বিভিন্ন দোকানে গিয়ে মালামাল বিক্রির কাজ করতেন।


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave Your Comments