লামার আজিজনগরে মোটর সাইকেল ছিনতাই ও চালককে হাত-পা বেঁধে মারধর

Date: 2022-11-12
news-banner


মোঃ চান মিয়া লামা প্রতিনিধি 

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে যাত্রী সেজে মোটর সাইকেল ছিনতাই ও ড্রাইভারকে হাত-পা বেঁধে মারধরের ঘটনা ঘটেছে৷ আজ শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আজিজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেলুনিয়া ত্রিপুরা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।  

মোটর সাইকেল ড্রাইভার ও মারধরের শিকার শামসুল ইসলাম (২৫) ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার শাহ আলমের ছেলে। 

এদিকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ফোন করলে দুই সন্ত্রাসী মিলন ত্রিপুরা ও ইলু ত্রিপুরাকে ছিয়ততলী বাজারে আটক করে। তারা এখন আজিজনগর পুলিশ ক্যাম্পের হেফাজতে আছে।

Leave Your Comments