ঝালকাঠিতে গরীবের ডাক্তার খ্যাত ৩ চিকিৎসক পেলেন গুণী সংবর্ধনা

Date: 2022-11-12
news-banner




 আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি  :: ঝালকাঠিতে গরীবের ডাক্তার খ্যাত ৩ চিকিৎসক পেলেন
 গুণী সংবর্ধনা  চিকিৎসক চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট  ডা. আলাউদ্দিন, ডা. বজলুর রহমান ও ডা. শাহ-আলম এ তিনজনই ঝালকাঠিতে প্রায় ৪০ বছর ধরে গরীব মানুষদের নামে মাত্র ফিতে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তারা গরীবের ডাক্তার হিসেবে পরিচিত বেশ। বিশেষ এ অবদানের জন্য তাদের গুণী সংবর্ধনা দিয়েছে বন্ধুসভার বন্ধুরা।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাব হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপদেষ্টা ও সমাজ সেবক শামসুল হক মনু, উপদেষ্টা ও প্রেস ক্লাবের সহ-সভাপতি আক্কাস সিকদার, উপদেষ্টা সবির হোসেন, উপদেষ্টা মাহামুদুর রহমান পারভেজসহ বন্ধুসভার অর্ধশত বন্ধু।

এছাড়া ঝালকাঠি বন্ধুসভার সেরা বন্ধু হিসেবে আমিনুল ইসলাম, রোহান বিন নাসির, শাহনাজ মুন, সাব্বির হোসেন রানা ও মশিউর রহমানকে পুরস্কৃত করা হয়।


এ সময় বক্তারা ঝালকাঠিতে চিকিৎসা সেবায় তিনজন প্রবীণ চিকিৎসকের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave Your Comments