ডিমলায় অবৈধভাবে উত্তোলন করা পাথর জব্দ করে উপজেলা প্রশাসন।

Date: 2022-11-14
news-banner



 বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ।



নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই  ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর জব্দ করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

রবিবার (১৩ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৪ হাজার ৩ শত ৭৪ সিএফটি পাথর জব্দ করা হয়। পূর্বছাতনাই ইউনিয়ন ভূমি কর্মকর্তার তথ্যমতে, জব্দকৃত পাথরগুলো মোঃ শহিদুল ইসলাম, পিতা বাশার উদ্দিন ও মোঃ শরিফ উদ্দিন, পিতা বছির উদ্দিনের জমাকৃৃত জায়গা থেকে জব্দ করা হয়।


সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকার সত্বেও বালু-পাথর মহাল ইজারা প্রদান বন্ধ থাকা সত্বেও বিক্রয়ের জন্য অবৈধভাবে খনিজ সম্পদ বালু-পাথরসহ তিস্তা নদীর তীর কেটে এমনকি নদী হতে বালু ও পাথর মজুদ করে রাখে স্থানীয় কয়েকটি চক্র।

ডিমলা উপজেলার নির্বাহী কর্মকহর্তা বেলায়েত হোসেন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয়ে আমরা পত্র দিব, তারা প্রতিনিধি দল দিবেন। প্রতিনিধি দিলে আমরা মাইকিং/ বিজ্ঞপ্তি দিয়ে উন্মুক্ত নিলাম পরিচালনা করবো। 

Leave Your Comments