অভয়নগরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Date: 2022-11-14
news-banner


আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ( ১৩ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও নওয়াপাড়া পৌর কৃষকলীগের আয়োজনে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করার লক্ষ্যে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ এর সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস। নওয়াপাড়া পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সরদার বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান আকুঞ্জী, উপজেলা কৃষকলীগের সহ -সভাপতি ইউনূছ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সরোয়ার মোল্যা, সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম , কৃষকলীগ নেতা শাহ হাদিউজ্জামান প্রমুখ। এসময় উপজেলা ,পৌর ও ইউনিয়ন কৃষকলীগের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave Your Comments