অভয়নগরে বিদ্যুৎপৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Date: 2022-11-14
news-banner


আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে  সুন্দলী গ্রামের বিদ্যুৎপৃষ্ট হয়ে জয় মন্ডল (১৮)নামে এক  এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার ডহর মসিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জয় মন্ডল গ্রামের তরুণ মন্ডলের ছেলে। গত শনিবার দুপুরে জয় ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বিলে গরুকে গোসল করানোর জন্য নিয়ে যায়। বৈদ্যুতিক খুটির তারের সাথে গরুর দড়ি বেধে যায়। এ মত অবস্থাতে হঠাৎ গরু সরোজে দড়ি টান দিলে তারে টান লেগে মেইন তার ছিড়ে গরু ও জয়ের গায়ের উপর পড়লে ঘটনাস্থলে গরু ও জয়ের করুণ মৃত্যু ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Leave Your Comments