আশরাফুজ্জামান বদরগঞ্জ প্রতিনিধি প্রতিবারের ন্যায় এবারো সারা বাংলাদেশে বিশ্ব ডায়াবেটিস দিবস একযোগে পালিত হচ্ছে। সৈয়দপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে এই দিবস পালিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া আলীম, এমপি (মহিলা আসন-২৩, বাংলাদেশে জাতীয় সংসদ), অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা: আবু আহম্মেদ মতুর্জা । এবারের প্রতিপাদ্য বিষয় "আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন" প্রতিপাদ্য বিষয়ের উপর মুল্যবান আলোচনা করেন ডাঃ প্রভাস চন্দ্র রায়। চিপ মেডিক্যাল অফিসার,ও ডাঃ মাহেরুখ সাদী হেনা , মেডিক্যাল অফিসার সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতাল