কুমিল্লার তিতাসে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন-স্থানীয় এমপি

Date: 2022-11-14
news-banner



মেহেদী হাসান
তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার তিতাস উপজেলায়  প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে সরকারি 
প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়।গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টায়  উপজেলার  পূর্ব কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী(সিআইপি)।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ,উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক,উপজেলা শিক্ষা অফিসার মোসামৎ লায়লা পারভীন বানু,সহকারী শিক্ষা অফিসার কামাল হোসেন,  উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার,বিশিষ্ট ব্যবসায়ী মো.সাজ্জাদ হোসেন সিকদার, তিতাস থানার এস আই আবদুল হাকিম,উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ,উপজেলা আ.লীগের সদস্য গাজী মো.সিরাজুল ইসলাম সিরাজ,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মেম্বার, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন,উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ম-আহবায়ক এম এ করিম মুন্সী,বর্তমান যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান কিরণ,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন ভূইয়া,কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.মজিবুর রহমান মেম্বার,মো.ডালিম সরকার,কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আরমান বশির,
উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো.সাজ্জাদ সরকারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Leave Your Comments