আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি :: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামে আপন ছোট ভাই বেল্লাল হাওলাদার (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই নুরুল হক নুরা হাওলাদার। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। বেল্লাল মৃত মোমিন হাওলাদারের ছেলে। পল্লী বিদ্যুতের রিডার হিসেবে কর্মরত। জমি নিযে বিরোধের কারনে বেল্লাল নিজ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে বসবাস করতো। সেখানেই ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই নুরুল হক নুরু (৫০)।
জানা গেছে, বেলাল অবিবাহিত এবং একা থাকার কারনে প্রতিবেশী ছোবাহান হাওলাদারের বাড়িতে রাত্রিযাপন করতো। সোমবার প্রতিদিনের মত প্রতিবেশীর বাড়ি ঘুমিয়ে ছিলো বেল্লাল। আজ ভোররাতে ঘর মালিক ফজরের নামাজের জন্য বাইরে বের হলে বেল্লালের সাথে কথা বলবে বলে তার ঘরে প্রবেশ করে বড় ভাই নুরু। পরে বেল্লালের মাথাসহ শরীরে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে কোপ ও টাক দিতে থাকে নুরু।
ঘর মালিকের ছেলে আল আমিন বলেন, ফজরের সময় নুরু কাকা আমাদের বাড়িতে আসছে, আমি বলেছি আপনি কেন আসছেন তখন নুরু কাকা বলেন তুই ছোট মানুষ বুঝবি না ঘুমিয়ে থাক তখন আমি সে আবার শুয়ে পড়ে। বেল্লালের কাছে গিয়ে মাথায় কোপ শুরু করে নুরু, আমি ডাক চিৎকার দিয়ে লোক ডাকলেও কেও আসেনি। তখন নুরু বাইরে চলে যায় এর পরে আল আমিন ও মিজান তার পিছু নিয়ে মজসিদের সামনে গেলে লোকজন ডেকে তাকে ধরা হয়। কাঠালিয়া থানার ওসি তদন্ত শাহিন হোসেন জানান, নুরাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।