নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে দেখা মিলেছে সুন্দর ও আকর্ষণীয় হিরামণ টিয়া পাখির অবাধ বিচরণ। এই মুক্ত বিহঙ্গগুলোর আনাগোনায় স্থানীয় প্রকৃতিতে যেন ফুটে উঠেছে এক অপরূপ সৌন্দর্যের সমারোহ।
গ্রামের সবুজ ছায়াঘেরা পরিবেশ আর ডালপালায় দলবেঁধে হিরামণ টিয়ার বিচরণ স্থানীয় মানুষ ও পথচারীদের দৃষ্টি কেড়েছে। পাখির কলকাকলি ও মিষ্টি ডাকে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
পাখিদের এই নির্ভয় বিচরণ মানুষের সাথে প্রকৃতির গভীর বন্ধনের কথাই স্মরণ করিয়ে দেয়। পাখির জীবন আমাদের শেখায় স্বাধীনভাবে বাঁচতে, নিজের স্বপ্নের দিকে ডানা মেলে উড়ে যেতে এবং জীবনের ছোট ছোট মুহূর্তের মাঝে আনন্দ খুঁজে নিতে। প্রকৃতির মাঝে একটি ক্ষুদ্র পাখির এমন নির্ভয় উপস্থিতি প্রমাণ করে যে, বিশ্বাসের ও একটি নিজস্ব ভাষা রয়েছে।
বন্যপ্রাণী ও পরিবেশপ্রেমীদের মতে, পাখির প্রতি ভালোবাসা কেবল তাদের ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাদের মুক্ত ও স্বাধীন জীবনকে সম্মান জানানোর মধ্যেই আসল স্বার্থকতা। মানুষ যদি পাখিদের জন্য ভীতিহীন নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারে, তবে তারা নির্ভয়ে মানব বসতির কাছাকাছি আসবে। কোনো স্বার্থ ছাড়াই এই পাখিরা প্রকৃতিকে রূপময় ও প্রাণবন্ত করে তোলে, তাই এদের সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।