যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন অভয়নগর উপজেলা কার্যালয়ে রোববার (২৫ অক্টোবর) ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারী মোঃ গোলাম কুদ্দুস,।আরো উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন, উপজেলা সেক্রটারী অধ্যাপক মহিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবুল, উপজেলা মিডিয়া সম্পাদক মোঃ আশিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।