নন্নী ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বারের উপস্থাপনায়, পরামর্শ সভায় বক্তারা বলেন আসন্ন নালিতাবাড়ী উপজেলা বিএনপির কমিটি ভোটের মাধ্যমে গনতান্ত্রিক (কাউন্সিল) পদ্ধতিতে নেতা নির্বাচিত হলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। সে সাথে কর্মীবান্ধব ও জনপ্রিয় নেত্রীত্ব নির্বাচিত হলে আগামীতে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম সফল হবে।