বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও অরাজকতা ঠেকাতে যুবলীগ একাই যথেষ্ট: এডঃ নাসরিন ছিদ্দিকা লিনা।

Date: 2022-11-14
news-banner


রিয়াজ উদ্দিনঃ
কক্সবাজার জেলা ও  সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন কক্সবাজার জেলার কৃতি সন্তান, ঈদগাঁও মাইজ পাড়ার অহংকার, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য, আইনজীবী এডঃ নাসরিন ছিদ্দিকা লিনা।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ঢাকার জনসন রোডস্থ হোটেল স্টারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারি এ্যাটর্নি জেনারেল,  এডঃ নাসরিন ছিদ্দিকা লিনার সহধর্মী এডঃ মাহফুজুর রহমান লিখন,  বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য, আইনজীবী এডঃ নাসরিন ছিদ্দিকা লিনা, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আমির, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জয়, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম(এমইউপি),  সহ-সম্পাদক এডঃ বাপ্পী শর্মা, সাহিত্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক  শাহাজাহান সিরাজ, সদর উপজেলা যুবলীগের আওতাধীন ১০ ইউনিয়নের সভাপতি-সম্পাদক, আহবায়ক-যুগ্ন আহবায়ক, বিভিন্ন, ওয়ার্ডের  প্রেসিডেন্ট-সেক্রেটারি সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আয়োজক এডঃ নাসরিন ছিদ্দিকা লিনা জানান, বিএনপির অরাজকতা প্রতিরোধ করতে যুবলীগ একাই যথেষ্টা তা প্রমাণ করে দিয়েছে যুবলীগের সুবর্ণজয়ন্তী ও ৫০ বছর পুর্তি উপলক্ষে মহা সমাবেশের মধ্য দিয়ে। যেখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অভিভাবক সম্মেলনে ১০ লক্ষ নেতাকর্মীর উপস্থিতির কথা বলেছেন, সেখানে ২৫ লক্ষের কাছাকাছি দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুবলীগ নেতকর্মী। এটাই প্রমাণ করে দেয় বিএনপিকে দমন করতে যুবলীগ একাই যথেষ্ট। যুবলীগ আওয়ামী লীগের ‘ভ্যানগার্ড’। তাই যুবলীগের নেতাকর্মীদের বলব, সতর্ক দৃষ্টি রাখেবেন যখনই নির্দেশ আসবে তখনই জনগনকে সঙ্গে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।  
প্রধান অতিথির বক্তব্য কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদব মুজিবুর রহমান জানান, কক্সবাজারকে একটি উন্নয়নের মডেল হিসেবে রুপান্তর করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা  জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একসাথে কাজ করে যাব। 
বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রীম কোর্টের সহকারি এ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন জানান, যুবলীগ আওয়ামী লীগের ‘ভ্যানগার্ড’। তাই যুবলীগের নেতাকর্মীদের বলব, সতর্ক দৃষ্টি রাখেবেন যখনই নির্দেশ আসবে তখনই জনগনকে সঙ্গে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।  
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু এবং সঞ্চালনা করেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
অনুষ্টান শেষে কক্সবাজার জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দদের জন্য নৈশভোজের আয়োজন করেন এডঃ নাসরিন ছিদ্দিকা লিনা।

Leave Your Comments