সীমান্তে চোরাকারবারিদের সাথে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত।

Date: 2022-11-15
news-banner


মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে ;
পার্বত্য চট্টগ্রামের নাইক্ষ্যছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারিদের সাথে সংঘর্ষে ডিজিএফআই এর এক কর্মকর্তা নিহত এবং র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। 

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তিথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার (১৪ নভেম্বর) মাদক চোরাকারবারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে ।

আইএসপিআর আরও জানায়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাকারবারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) নিহত হন। এসময় আহত হন র‌্যাবের আরেক সদস্য ও।

Leave Your Comments