মেহেরপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান বলেন ২৪ এর আন্দোলন সংগ্রামী যুবদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। প্রতিকূল
পরিস্থিতির মধ্যেও তারা মাঠে থেকে আন্দোলনে অংশ নিয়েছেন। যুব সমাজের সাহস ত্যাগ ও সাংগঠনিক শক্তি যেকোনো রাজনৈতিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ। তাই যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামে রাজনৈতিক চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।
দলের ঐক্য বজায় রাখা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে যুব দলকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গতকাল বিকেলের জেলা যুবদলের উদ্যোগে জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির সাংগঠনিক শক্তি সুসংহত করা এবং দলের পাশে থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার উদ্দেশ্যে ৪৮ বছর আগে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পথ থেকেই যুবদল বিএনপি'র একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন হিসেবে কাজ করে আসছে। দলের সংকটময় সময়ে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়েছিলেন।
তিনি বলেন বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র পদার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ নানা গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছেন এসব আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের সাহসী ভূমিকা দলকে সুসংগঠিত ভাবে শক্তিশালী করেছে এবং রাজপথের আন্দোলনকে বেগবান করেছেন এছাড়া দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবদলের নেতাকর্মীদের শৃঙ্খলা দায়িত্বশীলতা ও সাংগঠনিক নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রনির্বাহী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। প্রধান বক্তা বক্তব্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিদ আবাসিক শুধু একটি সাংগঠনের প্রতিষ্ঠাবার্ষিক নয় এটি গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব সমাজকে দেশ গঠন ও জাতীয়তা বাদে রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতিষ্ঠার লগ্ন থেকেই এই সংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের অধিকার আদায় এবং অন্যায়ের অবিচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে আসছেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সদর উপজেলার যুবদলের সহ বিএনপির যুবদল বঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে সমাবেশ শেষে শহরের হইতে একটি শোভাযাত্রা বাহির করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাকলি সড়কে গিয়ে শেষ হয় এতে জেলা উপজেলা পর্যায়ের যুবদল সহ বিভিন্ন সংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করেন।