দৌলতপুরে আনসার সমাবেশ ২০২২ অনুষ্ঠিত

Date: 2022-11-15
news-banner



মোঃ রাসেল হোসেন দৌলতপুর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুরে আজ ১৫ই নভেম্বর সকাল ১১.০০ ঘটিকায়  উপজেলা অডিটর রুমে আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ ইফতেখারুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানিকগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক  কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ। আরো উপস্থিত ছিলেন- মোঃ শাহ আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তারা,মোঃ জাকারিয়া হোসেন, অফিসার্স ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

প্রধান অতিথির এসময় বলেন-আনসার সদস্যরা জীবন বাজিরেখে দেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। সাহসিকতার প্রমাণ রেখেছেন সকল ধরনের নির্বাচনী কাজে। যা এদেশের মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয়।
সমাবেশের শেষে সেরা আনসার সদস্যদের মাঝে সাইকেল, ছাতা ও প্লেট পুরস্কার বিতরণ করা হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments