নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Date: 2022-11-15
news-banner


মাহাবুব হাসান মারুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পার-নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁ’র উপ-সহাকরী পরিচালক মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। 
পরে ফায়র সার্ভিস কর্মীরা অগ্নি নির্বাপন, ভুমিকম্প, সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন দূর্যোগ থেকে উদ্ধার অভিযানের এক মহড়া প্রদর্শন করে।

Leave Your Comments