সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় লাইসেন্সবিহীন দুটি স-মিলের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে প্রতিটি স-মিলের মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বন বিভাগের ডেপুটি রেঞ্জার আওছাফুর রহমান ও আরমান সিকদার উপস্থিত ছিলেন।
লাইসেন্স ছাড়া স-মিল পরিচালনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।