জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নেত্রকোনা ইউনিট।
জেলা প্রশাসন, নেত্রকোনার আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও জনদুর্ভোগ নিরসনবিষয়ক আলোচনা সভার পাশাপাশি জেলা পুলিশ, নেত্রকোনার উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতেও অংশ নেন রেড ক্রিসেন্টের সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে যেসব চালক হেলমেট ব্যবহার করেন না, তাঁদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং হেলমেট কিনে ব্যবহারে উৎসাহিত করা হয়।
আয়োজকদের মতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগ ও নাগরিক সচেতনতার মাধ্যমেই সড়ককে আরও নিরাপদ করে তোলা সম্ভব।
নিরাপদ সড়ক গড়ে তোলা কেবল একটি দিবসের অঙ্গীকার নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের দৈনন্দিন দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ সড়ক, নিশ্চিত হোক নিরাপদ যাতায়াত।