বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সুসংগঠিত মিছিলে রায়হান উদ্দীন জিল্লু, মোঃ মিলন খান, মোঃ ইকরাম ও মোঃ ইউসুফের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দান করেন।
আজ বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মহানগর যুবদলের পক্ষ থেকে কে এম মাজহারুল ইসলাম জোসেফ এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে বিশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাজপথ প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে রায়হান উদ্দীন জিল্লু, মোঃ মিলন খান, মোঃ ইকরাম ও মোঃ ইউসুফের যৌথ নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তাদের স্বতঃস্ফূর্ত ও সুসংগঠিত অংশগ্রহণ প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলটিকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে।
যোগদানকারী যুবদল নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে এবং সংগঠনকে রাজপথে শক্তিশালী ও সুসংগঠিত করতে তারা তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন। কেন্দ্র ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি সফল করতে তারা ভবিষ্যতেও এভাবে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন।
উক্ত মিছিলে মহানগর যুবদল বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।