২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ বিভিন্ন এলাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এতে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মুকিম।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সহিংসতায় প্রা-.ণহানি ও বহু মানুষ আহত হন। ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘লগি-বইঠা সংঘর্ষ’ নামে পরিচিত।
পত্নীতলায় আয়োজিত সমাবেশে বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তাদের বক্তব্যে দীর্ঘ সময় পার হলেও ঘটনার বিচার না হওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌরসভা শাখা যৌথভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।