অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে উঠেছে লাল-সবুজের কিশোররা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন পাভেল। অন্য দুটি গোল করেন বায়জিদ ও শাবক।

F00EvFB.jpeg

ম্যাচের নবম মিনিটে বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ২৪ মিনিটে পাভেল ব্যবধান দ্বিগুণ করেন। ৩৪ মিনিটে শাবক দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন পাভেল।

MHIbM4E.jpeg

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই আসরে অংশ নিয়েছে ১৯১টি দেশের দল। বাছাইপর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে। এরপর পঞ্চম স্থানে থাকা ৩২টি দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব শুরু হয়। সেখানে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

qHiMu9D.jpeg

প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ফিফা ছয়টি টায়ারে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে বাংলাদেশের কিশোররা শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল।